আইসিইউতে শিল্পী মুর্তজা বশীর

0
murtaja-bashir_46961_1494595243
image_pdfimage_print

murtaja-bashir_46961_1494595243

দিনবদল ডেক্স: শ্বাসকষ্ট সমস্যায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরকে।

বৃহস্পতিবার রাতে তাকে ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। তিনি সেখানে ভারতীয় চিকিৎসক ডা. চন্দ্রপ্রকাশের অধীনে চিকিৎসাধীন।

মুনীরা বশীর জানান, রোববার যান্ত্রিক গোলযোগের কারণে অ্যাপোলো হাসপাতালের লিফটে দেড় ঘণ্টা আটকে ছিলেন তার বাবা মুর্তজা বশীর। ওইদিন রাত সোয়া ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ছেলে মেহতাজ বশীরসহ আটকা ছিলেন তিনি।

শুক্রবার মুনীরা বশীর বলেন, বাবার অক্সিজেনের স্তরটা একেবারেই নেমে যায় এবং তার ফুসফুসেও পানি জমে যায়। তার মধ্যে লিফটে আটকে গরম ও ঠান্ডায় তার শরীরে পক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চিকিৎসকরা আশা করছেন, তেমন খারাপ কিছু ঘটবে না। তারা বলছেন, কিডনিতে ক্রিয়েটিনিনের মাত্রাটা কমে গেলে, শারীরিক অবস্থার উন্নতি হবে।

মুনীরা আরও জানান, একই হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তার মা। তিনি তার বাবা ও মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। তিনি একাধারে ভাষা সৈনিক, চিত্রকর, শিক্ষক, কবি, চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, গবেষক ও মুদ্রা বিশারদ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *