ঈদের দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

0
hasina-6-md20170624155415

hasina-6-md20170624155415

বরাবরের মতো এবারও ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের দিন গণভবনে সকাল সাড়ে নয়টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতরের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশা এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা ১১টা থেকে কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *