একুশে টিভির অনুষ্ঠান প্রধান ফারহানা নিশো বরখাস্ত

0
image-79900-1495018830
image_pdfimage_print

image-79900-1495018830

দিনবদল ডেক্স: একুশে টেলিভিশন থেকে বরখাস্ত হলেন জনপ্রিয় মিডিয়ামুখ ফারহানা নিশো। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে।

সূত্র জানায়, বুধবার (১৭ মে) সকালে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠায় সকল বিভাগীয় প্রধানের কাছে। কোম্পানি সচিব ও মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত অফিসের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনুষ্ঠান প্রধান জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তবে ঠিক কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ফারহানা নিশোর সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে টিভি চ্যানেলটির সিইও এবং প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুলের কাছে জানতে চাইলে বলেন, ‘আমার কোনও মন্তব্য নেই। যিনি (মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমান) ঐ বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন, তাকেই জিজ্ঞেস করুন।’

একুশে টেলিভিশনের মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেখুন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে অনেকেই আসবেন, অনেকেই চলে যাবেন- এটাই তো স্বাভাবিক। ফলে এই বিষয়টি আলাদা করে বাইরে শেয়ার করার কারণ নেই।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *