এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত নন

0
0323

0323

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত আর থাকছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের পর এরশা‌দের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় বি‌শেষ দূত নি‌য়ো‌গ বা‌তিল ক‌রে প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ।

২০১৪ সালে গ‌ঠিত ম‌ন্ত্রিসভায় ম‌ন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বি‌শেষ দূত নি‌য়োগ পান এরশাদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভো‌টে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

গত ৭ জানুয়া‌রি প্রধানমন্ত্রী ছাড়া ৪৬ সদ‌স্যের ম‌ন্ত্রিসভা গঠন ক‌রে‌ দল‌টি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *