চকবাজারের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক

0
াাি

াাি

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, নির্মম এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি জানাই গভীর সমবেদনা।

ওই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। খবর খালিজ টাইমসের।

এ ঘটনায় বিভিন্ন সংস্থার উদ্ধার তৎপরতার প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস।

পাশাপাশি যে কোনো ধরনের সহায়তারও তিনি আশ্বাস দেন। বুধবার রাতে পুরান ঢাকার প্রসাধনীসামগ্রী ও প্লাস্টিক পণ্যের অন্যতম ব্যবসা কেন্দ্র চুড়িহাট্টায় আগুন লেগে ৬৭ জনের মৃত্যু হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *