চীন বিপ্লব বার্ষিকীতে সিপিবি(এম)’র আলোচনা

0

43027

ডেক্স রিপোর্ট: ঐতিহাসিক চীন বিপ্লবের ৬৯তম বার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবি (এম) এর আলোচনা সভা

ঐতিহাসিক চীন বিপ্লবের ৬৯তম বার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবি (এম) ২১/১, তোপখানা রোডস্থ পার্টির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. এম.এ সামাদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মো¯Íফা আল খালিদ বিন মাহমুদ, কমরেড আবদুলøাহ আল মামুন, কমরেড রফিকুল ইসলাম, কমরেড সুমন, মার্কসবাদী নারী মঞ্চের সভাপতি কমরেড জিনাত আরা প্রমুখ।

বক্তারা চীন বিপ্লবের সুফল, সমাজতন্ত্র কায়েম ও মাও সেতুং এর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে কমরেড এম.এ সামাদ বলেন, আজ ঐতিহাসিক চীন বিপ্লবের ৬৯তম বার্ষিকী। ১৯৪৯ সালের ১লা অক্টোবর তৎকালীন পিকিং ও আজকের বেইজিং-এর তিয়েন আন মেন স্কোয়ারে বিজয়ী লাল ফৌজের বিশাল সমাবেশে দাঁড়িয়ে কমরেড মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীনের ঘোষণা দিয়েছিলেন।

সা¤্রাজ্যবাদ ও সামন্তবাদের বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম শেষে মার্কিন সমর্থনপুষ্ট চিয়াং কাই-শেকের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কুওমিনটাং বাহিনীর বিরুদ্ধে গৌরবজনক বিজয় অর্জন করেছিলো অপ্রতিরোধ্য লাল ফৌজ। বুর্জোয়া জাতীয়তাবাদী সরকারের নেতা চিয়াং কাই-শেক চীনের মূল ভূখÐ থেকে বিতাড়িত হয়ে তাইওয়ানে আশ্রয় নিয়েছিলেন। কমরেড স্ট্যালিনের নেতৃত্বাধীন সোভিয়েত ইউনিয়ন সর্বহারা আন্তর্জাতিকতাবাদী চেতনায়, চীন বিপ্লবে সহযোগিতামূলক ভূমিকা পালন করেছিলো ।

কমরেড লেনিনের নেতৃত্বে ১৯১৭ সালের মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পর, কমরেড মাও সে তুংয়ের নেতৃত্বে চীনের জন-গণতান্ত্রিক বিপ্লবের সাফল্য সারা দুনিয়ার মুক্তিকামী মানুষকে অফুরন্ত অনুপ্রেরণা যুগিয়েছিল। পুঁজিবাদ পুন:প্রতিষ্ঠার মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়ন ও চীনে মেহনতি মানুষের বিজয় হাতছাড়া হয়ে গেলেও, বিপ্লবী লড়াই ও সমাজতন্ত্র বিনির্মাণের ঐতিহাসিক শিক্ষা আলোকবর্তিকার মতো আজও মুক্তিকামী মানুষকে পথ দেখায়। চীন বিপ্লবের ৬৯তম বার্ষিকীতে মহান নেতা কমরেড মাও সেতুং, চীনের কমিউনিস্ট পার্টি এবং লাল ফৌজের অবিস্মরণীয় বীরত্বগাঁথা শ্রদ্ধা ও গর্বের সাথে স্মরণ করছি। বিপ্লব দীর্ঘজীবী হউক ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *