চৈতির বিয়ে টিকল না

0
03

03

ভালোবেসে ব্যবসায়ী শাওনকে বিয়ে করেছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ইশরাত জাহান চৈতি।

কিন্তু তিন বছরের মাথায় সেই বিয়ে আর টিকল না।

সম্প্রতি সংসার ভাঙার তথ্য গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এই মডেল ও অভিনেত্রী।

২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার ইশরাত জাহান চৈতি। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন তিনি।

২০১৫ সালের ৮ অক্টোবর ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেন চৈতি।

এই অভিনয়শিল্পী জানান, সংসারজীবনের দুই বছর পার হওয়ার পর নিজেদের মধ্যে কিছু সমস্যা দেখা দেয়।

তিনি বলেন, শুরুর দিকে আমাদের সংসারজীবন বেশ ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর থেকে নানা বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একটা সময় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

চৈতি জানান, দুই পরিবারের পক্ষ থেকে অনেকবার তা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। তাই আলাদা হয়ে গেলাম।

শাওন অভিনয়ে বাধা দিত কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘না না, এ রকম কোনো কিছু না। আমার অভিনয় করা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। সমস্যাটা একেবারেই ব্যক্তিগত। আমি ওটা বলতে চাইছি না।

তবে এটুকু বলব, অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তাই পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে ইতি টানতে বাধ্য হয়েছি বলে জানান চৈতি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *