জাতির পিতার প্রতিকৃতিতে প্রতি শ্রদ্ধা জানালেন ড. শিরীন শারমিন

0
স্পীকার

স্পীকার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর শনিবার (৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এ মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান। পরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *