জামায়াত নির্বাচনের জন্য হুমকি

0
454

454

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকস বলেছেন, জামায়াতে ইসলামির মতো গ্রুপ এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হুমকি।

সম্প্রতি ওয়াশিংটনে ‘স্ট্যাবিলিটি, ডেমোক্রেসি অ্যান্ড ইসলামিজম’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জিম ব্যাংকস বলেন, কয়েক দিন আগেও দুইজন রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে। ইউএসএআইডি ও মার্কিন পররাষ্ট্র দফতরকে বলা হয়েছে বাংলাদেশে যেন উগ্রবাদী গোষ্ঠী সংশ্লিষ্ট কোনো সংগঠনকে সহায়তা করা না হয়।

তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল গণতান্ত্রিক দেশ। কিন্তু জামায়াতে ইসলামীর মতো দলগুলো এই উন্নয়নের জন্য হুমকি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র খুবই ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্ব বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র চায় এখানে একটি অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন এবং সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হোক।

আলোচনা সভায় আরও অংশ নেন লিবার্টি সাউথ এশিয়ার সেথ ওল্ডমিক্সন, মিডলইস্ট ফোরামের স্যাম ওয়েস্ট্রপ ও ইনভেস্টিগেটিভ প্রজেক্ট অন টেরোরিজমের আভা শংকর।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *