ঢাকা-৮ আসনে কে হচ্ছেন নৌকার কান্ডারী

বিশেষ প্রতিনিধি: আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না বিতর্কিত মন্ত্রী-এমপিরা। এ তালিকায় কপাল পুড়ছে বর্তমান সংসদে থাকা শতাধিক এমপির। যেসব এমপির এলাকায় গ্রহণযোগ্যতা নেই, যারা তৃণমূল নেতা-কর্মীদের দ্বিধাবিভক্ত করেছেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন, তাদের নৌকায় তুলবেন না আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের নীতিনির্ধারকরা মনে করছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেবে। সে কারণে হিসাব-নিকাশ করে এই নির্বাচনে দলীয় মনোনয়ন দিতে হবে। স্বচ্ছ ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে ভোটের আগেই এগিয়ে থাকতে চায় ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকরা। এক্ষেত্রে নেতা-কর্মীদের কাছে ভালো ইমেজ, সংগঠক হিসেবে দক্ষ, সততা, নিষ্ঠা ও শিক্ষিত, এমন যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর বাকি থাকলেও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকেই হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। বর্তমানে মন্ত্রী-এমপিদের আমলনামা সংগ্রহ ছাড়াও তিনি সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। কাকে মনোনয়ন দেওয়া হবে, কে বাদ পড়বেন— এটিও যেমন দেখছেন, তেমনি চলমান সংসদের যেসব এমপির নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আগামী নির্বাচনের ফলাফলে কী প্রভাব পড়তে পারে সে বিষয়টিও তিনি পর্যালোচনা করছেন।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট তুমুল আলোচনায় আছে ঢাকা- ৮ আসনের সংসদ সদস্য হওয়ার। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে ইতোমধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ইসমাইল চৌধুরী সম্রাট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকাশ্যেই বলেছেন, ইসমাইল চৌধুরী সম্রাট আজ সৌন্দর্যের আইকন, শৃঙ্খলার আইকন, তথা যুবলীগের আইকনে পরিনত হয়েছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী যুবলীগের আইকন হিসেবে ইসমাইল চৌধুরী সম্রাট নাম ঘোষণা করেছেন।
জানা যায়, দক্ষিণ যুবলীগের দায়িত্ব নেওয়ার পর থেকে ইসমাইল চৌধুরী সম্রাট যোগ্য নেতৃত্ব সৃষ্টিতে অবিরাম কাজ করে গেছেন। রাজপথ কারো সঙ্গে প্রতারণা করে না সম্রাট তারই উদাহরণ। তিনি রাজপথ থেকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা নেতা। তার সাহসীক নেতৃত্বে আজ দক্ষিণ যুবলীগের অন্তর্গত প্রতিটি থানা ও ওয়ার্ড সফলভাবে সম্মেলন করে যাচ্ছে। বেরিয়ে আসছে যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব।
তাই আগামী একাদশ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ইসমাইল চৌধুরী সম্রাটকে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী হিসেবে প্রত্যাশা করছে সাধারণ জনগণ।
ইতোমধ্যেই তার অনুসারীরা তাকে আগামী একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এগিয়ে রাখছেন। তারা আশা করছেন তরুণ নেতৃত্বকে যদি দল গুরুত্ব দেয়া হয় তবে ইসমাইল চৌধুরী সম্রাট সবার চেয়ে এগিয়ে থাকবে।
যদিও আগামী নির্বাচনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারাবাহিকতায় আগামী নির্বাচনটি আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে নির্বাচনে সকল দল অংশ গ্রহণ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সম্রাট বলেন, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একটি নির্বাচন সবার কাম্য। তবে কেউ যদি ষড়যন্ত্র করার লক্ষ্যে, ইচ্ছা করে নির্বাচনে অংশ গ্রহণ না করে তার দায়ভার আওয়ামী লীগের নয়। আগামী নির্বাচনে দল যাকেই ভালো মনে করবে তাকেই মনোনয়ন দিবে আর আমরা তার পক্ষেই কাজ করবো।
সম্রাট আরও বলেন, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের যা করণীয় আমরা তাই করার চেষ্টা করবো। বঙ্গবন্ধুর আদর্শে আগামীর সুন্দর বাংলাদেশ বির্নিমাণে আমরা বদ্ধ-পরিকর।
তিনি আরও বলেন, আমাদের আস্থা ও বিশ্বাসের জায়গা জননেত্রী শেখ হাসিনা। তিনি কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেন না। নেত্রী ত্যাগী ও পরিশ্রমী নেতাকেই মুল্যায়ন করবেন আমাদের বিশ্বাস। তবে সবকিছুই নির্ভর করছে দলীয় সভানেত্রীর উপর। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। একাধিকবার তিনি সিদ্ধান্তে চমক দেখিয়েছেন। এবারও তেমন কিছু হবেনা তা আগাম বলা যাচ্ছেনা। সেই চমকের অপেক্ষায় রয়েছেন ঢাকা-৮ আসনের সাধারণ জনগণ।
