নেতিবাচক রাজনীতিতে গভীর খাদে কিনারায় চলে এসেছে বিএনপি

0
jfclv

jfclv

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতিতে গভীর খাদে কিনারায় চলে এসেছে বিএনপি। বেসামাল-বেপরোয়া হয়ে তারা যখন যা খুশি তাই বলছে। বিএনপি-ঐক্যফ্রন্টের নেতারাই শুধু নির্বাচনকে বিতর্ক করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। এটা ব্যর্থ বিএনপির অসংলগ্ন প্রলাপ ছাড়া কিছু না।

আজ সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন নেই। দুনিয়ায় সব সভ্য গণতান্ত্রিক দেশগুলো এই নির্বাচনে বিপুল বিজয়ের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। কাজেই নির্বাচন নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই, কোথাও কোনো বিতর্ক নেই।

বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়টি হচ্ছে আইনগত। আইনগত ভাবেই তাকে মুক্ত করতে হবে। আন্দোলন করে বিএনপি বেগম জিয়াকে মুক্ত করবে এটা দেশের জনগণ আর বিশ্বাস করে না।

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ১৫-১৮ জন দরখাস্ত করেছে। তারা তাদের সিভিসহ অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনা এই সিভিগুলোকে যাচাই বাছাই করার জন্যে একটি কমিটি করে দিয়েছেন। বিষয়টি তিনি নিজেও পার্সোনালি দেখছেন।

আমরা অনেক যাচাই বাছাই করে মনোনয়ন দেব। তবে আমাদের দলের দীর্ঘ দিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী অগ্রাধিকার পাবে বলে এ সময় জানান তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *