প্লাস্টিকের বোতলে মারাত্মক ক্ষতি

গ্লাসে পানি পান করার যুগ এখন অতীত। বাড়ির ফ্রিজে বা খাওয়ার টেবলে এখন শোভা পায় রংবেরংয়ের প্লাস্টিকের বোতল। মানুষ এখন প্লাস্টিকের বোতলে পানি পান করতেই বেশি অভ্যস্ত। কিন্তু প্লাস্টিকের বোতল শরীরে মারাত্মক ক্ষতি করে করে বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষকরা ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর জানাচ্ছেন, অ্যাথলিটরা যে সমস্ত প্লাস্টিকের বোতলে টানা এক সপ্তাহ পানি পান করেন, সেই সব বোতলে ব্যাকটিকিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। প্রতি স্কয়ার সেন্টিমিটারে ৯ লক্ষ কলোনিরও বেশি। অর্থাৎ শৌচালয়ে উপস্থিত ব্যাকটিরিয়ার থেকেও অনেকটা বেশি। গবেষকরা জানান, বোতলে থাকা ৬০ শতাংশ জীবাণুই মানুষকে অসুস্থ করে তোলার পক্ষে যথেষ্ট।
সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন? খুব একটা কঠিন কাজ নয়। যে বোতল একবার ব্যবহার করেই ফেলে দিতে বলা হয়, সেগুলিকে বাড়ি থেকে বিদায় করুন। পুনর্ব্যবহারের কথা ভুলে যান। তাছাড়া বাজারে সৌখিন কাচের বোতলও কিনতে পাওয়া যায়। সেসবে ইচ্ছে মতো পারি পান করে শরীর সুস্থ রাখুন।
চিকিৎসক মেরিলিন গ্লেনভিল জানাচ্ছেন, দেহের সমস্ত অঙ্গেরই ক্ষতি করতে পারে প্লাস্টিকের বোতলের জীবাণু। হরমোনবাহিত জীবাণুতে হতে পারে তীব্র পেট ব্যথা। এমনকি স্তন ক্যানসারের সম্ভাবনাও রয়েছে।
