বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় রাষ্ট্রপতির ছোট ভাই মো. আবদুল হাই

0
1594982022_57
image_pdfimage_print

হাওরের নিভৃত পল্লী কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাই ও তার সহকারী একান্ত সচিব (এপিএস) মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই।

১৯ জুলাই রোববার দুই দফা জানাজা শেষে সন্ধ্যায় মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে আবদুল হাইয়ের মরদেহ দাফন করা হয়।

একই দিন দুপুর পৌনে ২টায় মিঠামইনের মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ, বিচারপতি মাহাবুবুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানাজায় অংশ নেন।

এরপর সীমিত পরিসরে মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সন্ধ্যা পৌনে ৬টায় বাড়ির উঠানে স্বাস্থ্যবিধি মেনে। আবদুল হাইয়ের বড় ভাই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জানাজায় অংশ নেন।

এর আগে রোববার দুপুর ২টা ১৫ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে আবদুল হাইয়ের মরদেহ ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে মিঠামইনে আনা হয়। এরপর তাকে গার্ড অব অনার ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *