ক্রিকেট ম্যাচে অর্ধনগ্ন হলেন পুনম পান্ডে

দিনবদল ডেক্স: নিজেকে কীভাবে শিরোনামে রাখা যায় তা বেশ ভালোই জানেন পুনম পান্ডে। বুধবার ছিল ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। আর সেই ম্যাচের আগেই সোশ্যাল সাইটে নিজের খোলামেলা ছবি শেয়ার করলেন পুনম। যেখানে তাঁর শরীরের কিছু অংশে পর্যাপ্ত সুতোর দেখাও মেলেনি। শরীরের নিন্মাংশ প্রদর্শন করে সোশ্যাল সাইটে উত্তাপ ছড়াতে শুরু করেন পুনম পান্ডে।
শুধু তাই নয়, এবারই মজা হবে বলেও নিজের ছবির নীচে ক্যাপশন দিতেও দেখা যায় পুনমকে। ‘ইন্টারনেট সেনসেশন’ পুনমের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে।
তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একাধিক ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন পুনম পান্ডে। কখনও ওই ছবি নিয়ে শুরু হয়েছে জোরদার বিতর্ক, আবার কখনও ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। আবার কখনও নিজের নামে আপ এনে সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পুনম।
যদিও আপটি প্রকাশিত হওয়ার পরই তা তড়িঘড়ি বন্ধ করে দেয়া হয়। যা নিয়ে নিজের মতামতও প্রকাশ করেন পুনম। তা সত্ত্বেও ওই আপকে নতুন করে আর প্রকাশ করতে পারেননি বলিউডের এই নায়িকা।
প্রসঙ্গত, তবে বর্তমানে ‘লেডি গব্বর সিং’ নামে একটি তেলুগু সিনেমার শুটিং শুরু করেছেন পুনম পান্ডে।
