ভাষা সৈনিক ওসমান গণি আর নেই

0
ওসমানগনি

ওসমানগনি

ভাষা সৈনিক বিশিষ্ট আইনজীবী ও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গণি (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)।

শনিবার রাত পৌনে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

রবিবার বাদ আসর এই মহান ভাষা সৈনিকের জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, ভাষা সংগ্রাম কমিটির অন্যতম এই সদস্যকে দুই সপ্তাহ আগে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বেশকিছু দিন যাবৎ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন ওসমান গণি। তিনি ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিনের অন্যতম সহযোগী। তিনি ১৯৫২ সালে মায়ের ভাষা প্রতিষ্ঠায় ভাঙেন ১৪৪ ধারা। যদিও ভাষার জন্য লড়াই করা এই বীর যোদ্ধা মৃত্যুর আগ পর্যন্ত পাননি একুশে পদক কিংবা রাষ্ট্রীয় মর্যাদা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *