রমজানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
1495899650

[three_fourth_last]1495899650

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পবিত্র রমজান মাসে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং বাংলাদেশকে অপরাধ মুক্ত করতে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজার পরির্দশনকালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

কাওরান বাজার পরিদর্শনকালে সেখানকার ব্যবসায়ীরা রমজান মাসে দ্রব্যমূল্য না বাড়ানোর ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন। সংযমের মাস রমজানে- যাতে কাঁচা বাজারের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকে সেজন্য অতিরিক্ত সামগ্রি না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অন্যান্য অপরাধের পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সন্ত্রাসী ও অপরাধীকে আইনের আওতায় এনেছে।

জঙ্গি ও সস্ত্রাসবাদ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি ও সন্ত্রাসীদের দমন এবং তাদের নেটওয়ার্ক ধ্বংস করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মুল করার লক্ষ্যে যা যা প্রয়োজন সরকার তাই করবে। চলমান জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যহত থাকবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *