শেয়ার প্রতি দেড় টাকা লভ্যাংশ দেবে নিটল ইন্স্যুরেন্স

0
৫৪৫৪

৫৪৫৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ফেব্রুয়ারি।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ২ টাকা ৯৬ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ১৭ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ (মঙ্গলবার) কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *