সাতক্ষীরায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণ

0

৫৫৪

সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদাহ এলাকায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৫) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দুপুরে মাগুরা ইউনিয়নের হাড়িদহ বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক মনিরুল ইসলাম তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামের আফসার আলী সরদারের ছেলে।

ওই গৃহবধূ ও তার স্বজনদের অভিযোগ, গৃহবধূর স্বামী বরিশালে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী মনিরুল ওই গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করতো। রোববার ভোররাতে ওই গৃহবধূর ঘরের দরজার ছিটকিনি শাবল দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে মনিরুল। দুই সন্তান সুমনা (৭) ও সোহানাকে (৩) হত্যার ভয় দেখিয়ে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায় মনিরুল। পরে গৃহবধূকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জাগো নিউজকে বলেন, ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *