সাপের দংশনে কলেজছাত্রের মৃত্যু

0
সাপ

সাপ

নীলফামারীর ডিমলায় বিষধর সাপের দংশনে জাহিদুল ইসলাম (১৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোরবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারার খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম খালপাড় গ্রামের মফিজুলের ছেলে এবং ডিমলা বিএমআই কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবারের লোকজন জানায়, রোববার সন্ধ্যায় শোয়ার ঘরে জাহিদুলকে বিষধর সাপ দংশন করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া সাপের দংশনে জাহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *