সিলেটে প্রধানমন্ত্রী সফর পরিবর্তন

0
02

02

সিলেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পূর্বঘোষিত সফরসূচির পরিবর্তন হয়েছে। আগামী ১৯ ডিসেম্বরের পরিবর্তে তিনি ২১ ডিসেম্বর সিলেট আসবেন।

সিলেট সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এছাড়াও তিনি সিলেটে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

শুক্রবার রাতে সিলেটভিউকে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরকালে দুই মাজার জিয়ারত ছাড়াও একটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। নির্বাচনী সভার সময় ও স্থান আমরা সভা ডেকে নির্ধারণ করবো।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *