সুধীন দাশের মৃত্যুতে স্পিকারের শোক

প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও বিশিষ্ট নজরুল গবেষক সুধীন দাশের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বুধবার এক শোকবাণীতে তিনি বলেন, সুধীন দাশ ছিলেন সঙ্গীতাঙ্গনের একটি উজ্জল নক্ষত্র। তার মৃত্যুতে দেশ সঙ্গীত জগতের একজন দিকপালকে হারালো। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।স্পিকার তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
নজরুলের গানের এ স্বরলিপিকারের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চীফ হুইপ আ. স. ম ফিরোজও গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। -বাসস
