দৃষ্টি হারানো রুমানার আইনে স্নাতক

স্বামী হাসান সাইদের আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর অন্ধ হয়েছেন বছর ছয়েক আগে। তবে তার ভেতরের আলো কেউ নেভাতে পারেনি। আলোর সন্ধানে যার সারা জীবন কেটেছে, তিনি অন্ধকারে থাকতে পারেন কিভাবে?
রুমানা তারই প্রমাণ দিলেন এবার আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে।
স্বামীর নির্যাতনে দৃষ্টি হারানোর পর দেশে ছাড়েন রুমানা। শেখেন ব্রেইল। ঘটনার বছর দুয়েক পর কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে তিনি ভর্তি হন আইন বিষয়ে। সেখানে নতুন জীবন শুরু করেন তিনি।
গেল বুধবার সেখানেই পিটার এ. অ্যালার্ড স্কুল অব ল’ থেকে আইনে স্নাতক ডিগ্রি পেয়েছেন রুমানা মজুমদার।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রুমানা বলেন, জীবনের জন্য হুমকিস্বরুপ ভয়ঙ্কর ওই হামলায় আমি অন্ধ হয়ে যায়। আর কোনো দিন পৃথিবী দেখা হয়নি আমার।

এই অনুষ্ঠানে রুমানার ১১ বছর বয়সী মেয়েও উপস্থিত ছিল।
স্বামী কিভাবে নির্যাতন চালিয়েছিলেন তারও বর্ণনা উঠে আসে রুমানারা বক্তব্যে।
এরআগে রুমানার ওপর নির্যাতের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও প্রকাশিত হয়।
কানাডায় ফিরে রুমানা জানতে পারেন তার স্বামী গ্রেফতার হয়েছেন এবং বিচার হওয়ার আগেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

রুমানা তার বক্তব্যে বলেন, হামলার পর ইউবিসির অনেকে তাকে সাহায্য করেছেন। আমি যখন হারিয়ে গিয়েছিলাম ইউবিসি আমাকে পথ দেখিয়েছে।
অন্ধদের সাহায্যার্থে তৈরি স্পেশালাইজড কম্পিউটার প্রোগ্রাম ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় রুমানা এ ডিগ্রি অর্জন করলেন।
রুমান বলেন, আমি নতুন একটা দৃষ্টিভঙ্গি পেয়েছি। আমি দৃষ্টি হারালেও নতুন দর্শন পেয়েছি। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আপনি কিভাবে চ্যালেঞ্জের মোকাবিলা করছেন। আমি সবসময় হাসিমুখে তা করে যেতে চাই। সিবিসি নিউজ।
