আন্দোলনের পথেই ফিরবেন বিরোধী দলীয় নেতা

0
নপ
image_pdfimage_print

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবিতে ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াত ও জোটসঙ্গী এনসিপির সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে, যখন সংবিধান সংস্কারের বিষয়ে উত্থাপিত মুলতবি প্রস্তাবে কোনো কার্যকর সমাধান না পাওয়ায় তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের পর সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় ও আকাঙ্ক্ষার মূল্য পাওয়া যায়নি। তাই আমরা আবারও জনগণের কাছে ফিরে যাবো।” তিনি উল্লেখ করেন, আন্দোলন ছাড়া অন্য কোনো পথ তাদের সামনে নেই।

ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ‘সংবিধান সংশোধন কমিটি’ নামক বিশেষ কমিটিকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, জনগণ সংবিধান সংস্কারের জন্য ভোট দিয়েছে, এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থের দাবি নয়। সংসদে এই চূড়ান্ত জনগণ অভিপ্রায়কে উপেক্ষা করা হয়েছে।

তিনি আরও জানান, এর আগে দেশে অনুষ্ঠিত তিনটি গণভোটের কোনো ক্ষেত্রেই এভাবে জনগণের ইচ্ছাকে অবহেলা করা হয়নি। পরবর্তী পদক্ষেপের বিষয়ে ১১ দলীয় জোট দ্রুত বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এদিন বিকেলে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট থেকে বিরত থাকার আহবান জানালেও তারা তা মানেননি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed