গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ মৃত্যু, শনাক্ত ৩২৬

0
করোনা
image_pdfimage_print

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৭৪ জনে।

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২১০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ২২৫ নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৪৮ হাজার ১১৬টি।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩২৬ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জন।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৬২ জন। এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ২২৯ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত আট জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব চারজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে বিভিন্ন বিভাগ- ঢাকায় পাঁচজন, রাজশাহীতে একজন, বরিশালে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *