যুবলীগ এর ‘‘যুবজাগরণ লাইব্রেরী‘‘ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

0
kader
image_pdfimage_print

kader

দিনবদল ডেক্স: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অশিক্ষিত, অর্ধশিক্ষিতদের দ্বারা ভরে গেছে। তবে এই অশিক্ষিত রাজনীতিকদের মনে রাখতে হবে এই মনোভাব নিয়ে নেতাদের উদ্দেশ্য সাধন করা যাবে, পাহাড়াদার হওয়া যাবে কিন্তু নেতা হওয়া যাবে না।

শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবজাগরণ সম্পর্কে তিনি বলেন, ‘এই উদ্যোগ নান্দনিক ও অনিন্দ্য সুন্দর। যেটা আওয়ামী লীগ করতে পারেনি সেটা যুবলীগ করেছে।’

ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

মন্ত্রী অনুষ্ঠানে আরো বলেন, বিএনপির হতাশা এখন বেপরোয়া হয়ে গেছে। বেপরোয়া গাড়ির ড্রাইভারের মতো তারা যে কখন রাজনৈতিক অঙ্গনে ‘অ্যাক্সিডেন্ট’ করে বসে তার কোনো ঠিক নেই।

অনুষ্ঠানে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও কার্যকলাপের সমালোচনাও করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা নিজেরাই জানে না তারা কখন কী করে, কখন কী কথা বলে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed