রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব -১০

0
Image dinbodal
image_pdfimage_print

সোমবার,
৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ,
২০ অক্টোবর ২০২৫ ইং,

স্টাফ রিপোর্ট:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
 
র‌্যাব-১০ এর একটি দল আজ (২০ অক্টোবর) বিকেল আনুমানিক ৫ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন রহমান সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে গ্রেফতার করা হয় মোঃ এরশাদ হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ী কে।
তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ কেজি গাঁজা যার বাজার মূল্য আনুমানিক ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত এরশাদ হোসেন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ কর এবং আসছিল তার নামে মাদক দ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা আছে।

র‌্যাব কর্মকর্তারা জানায়, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংস করছে, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *