কমলাপুরে পোশাক কারখানায় আগুন

0
komolapur
image_pdfimage_print

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর কমলাপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ ২৪ জানুয়ারি রোববার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে অলি গার্মেন্ট কারখানার ছয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *