অফিসিয়াল: বার্সেলোনা সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে আগুয়েরোর

0
DBN aguaro
image_pdfimage_print

খেলাধুলা:

এবার আনুষ্ঠানিক ঘোষণা আসলো। ইতিহাদে ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করে ন্যু ক্যাম্পে যাত্রা শুরু করতে যাচ্ছেন আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে লা লিগার ক্লাবটি।

৩২ বছর বয়সী আগুয়েরোকে নিজেদের ডেরায় নিয়ে আসার খবর নিশ্চিত করে বার্সা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘এফসি বার্সেলোনা এবং সার্জিও কুন আগুয়েরোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে যে, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ১ জুলাই থেকে তিনি ক্লাবে যোগ দেবেন।’

বার্সা আরও জানিয়েছে, সার্জিও আগুয়েরোর সঙ্গে তাদের চুক্তি ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত। তার বাই আউট ক্লজ ধরা হয়েছে ১০০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৩৪ কোটি ৭৫ লাখ টাকার মতো। অর্থাৎ দুই বছরের মধ্যে কোনো ক্লাব আর্জেন্টাইন স্ট্রাইকারকে কিনতে চাইলে এই বিশাল অংকের অর্থ খরচ করতে হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *