স্ত্রীর বিরুদ্ধে কথা বললে আইনগত ব্যবস্থা নেব : নাসির

0
112747082404
image_pdfimage_print

সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোথাও কোনো ব্যক্তি ‘বাজে’ মন্তব্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। তিনি বলেন, আপনাদের সবারই মা-বোন আছে। ওর (তামিমা) কি সুখে থাকার কোনো অধিকার নেই?

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সস্ত্রীক এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন নাসির।

জাতীয় দলের এই অলরাউন্ডার বলেন, সে তো এখন আমার স্ত্রী। আমার স্ত্রীর বিরুদ্ধে রাকিব সাহেব (তামিমার সাবেক স্বামী) বা যে কেউ বাজে কথা বললে আইনি ব্যবস্থা নেব।

গণমাধ্যমের প্রতি ইঙ্গিত করে নাসির বলেন, সত্যটা জেনে আপনারা নিউজ করুন। সঠিক তথ্যটা সবার সামনে তুলে ধরুন।

রাকিবের উদ্দেশে তিনি বলেন, এত নাটক করার কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় এসে এত কথা বলার তো কিছু নেই।

সংবাদ সম্মেলনে তামিমা বলেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি। ২০১৭ সালে তাকে তালাক দেই। রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে। এছাড়া, রাকিব যেসব কথা বলছেন তার সবই মিথ্যা।

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতে না হতেই বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক।

তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী পরিচয় দিয়ে রাকিব হাসান নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তাকে ডিভোর্স না দিয়েই আবার বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। এ অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন রাকিব। থানায় তামিমার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা জানিন তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *