আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডের সংবাদ সঠিক নয়: আইনমন্ত্রী

0
142250_bangladesh_pratidin_im
image_pdfimage_print

০৪নভেম্বর, ২০২১ ইং,
২৫ কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আপিল শুনানির আগে চুয়াডাঙ্গায় দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ সঠিক নয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে, এ কথাটি কিন্তু সঠিক না। তাদের আপিল শুনানি হয়েছে, জেল আপিল ছিল, জেল আপিল শুনানি হয়েছে। জেল আপিল শুনানির পরে তাদের প্রাণভিক্ষা চাওয়ার যে অধিকার সেটাও দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি নাকচ করার পরে তাদের ফাঁসি দেওয়া হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে আপিল বিভাগে নিয়মিত আপিল করেছিলেন দণ্ডিত ওই দুই ব্যক্তি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *