এক লাখ মাঠকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

0
news photo
image_pdfimage_print

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে বর্তমানে প্রায় ২ লাখ নার্সের ঘাটতি রয়েছে। ১ লাখ মাঠকর্মী নিয়োগ দেয়া হবে।

মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত দেড় দশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্যখাত মন্তব্য করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। যাতে সাধারণ মানুষও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ২ লাখ নার্সের ঘাটতি রয়েছে। আরও ১ লাখ মাঠকর্মী নিয়োগ দেয়া হবে। অনুষ্ঠানে বক্তারা নার্সদের পেশাগত অধিকার, সুযোগ-সুবিধা ও সাদা পোশাক ফেরতের দাবি জানান।

নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর সভাপতি জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য মিসেস হেলেন জেরীন খান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে জাহানারা সিদ্দিকী বলেন নার্সদের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সকল অবদান রেখেছেন তার মধ্যে নারীদের উন্নয়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে নার্সিং পেশার উন্নয়নের লক্ষ্যে নার্সিং প্রশাসন ডাক্তার থেকে সম্পূর্ণ পৃথক করে স্বাধীন ‘সেবা পরিদপ্তর’ আলাদা করেছিলেন। নার্সদের উচ্চ শিক্ষার জন্য প্রথম নার্সিং কলেজ ও সেবা মহাবিদ্যালয়-এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এবং ৫ জানুয়ারী ১৯৮১ সালে ৩ একর জমি দেন নার্সদের উচ্চ শিক্ষার জন্য। প্রত্যেক জেলায় ডিপ্লোমা নার্সিং প্রতিষ্ঠানের জন্য নার্সিং সেন্টার করে দিয়েছিলেন। নার্সরা যাতে রোগীদের ভালো সেবা দিতে পারে সেই জন্য স্বর্ণ পদক প্রথা চালু করে দিয়েছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed