করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৪৬, মৃত্যু ১১

0
covid-19-4961257_1920
image_pdfimage_print

বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন ও বাড়িতে একজন মৃত্যুবরণ করেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা আট হাজার ২৮৫ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ২১০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৯৭৪টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৬২ হাজার ২৫৪টি।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪১ হাজার ৩৮ জনে।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮৭ হাজার ৮৭০ জন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *