সিলেটে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় তিন শ্রমিকের মৃত্যু

0
image_pdfimage_print

1486707886

দিনবদল ডেক্স: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দিতে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে বিছানাকান্দির পাথর কোয়ারি অঞ্চলের বাদেপাশা খেয়াঘাটের সামনে একটি গর্ত থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ওই তিন শ্রমিক মারা যান।

মারা যাওয়া তিন শ্রমিকের লাশ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের লাশ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এবিষয়ে পুলিশ জানিয়েছে, স্থানীয় গর্ত মালিকরা প্রশাসনের অনুমতি না নিয়ে রাতের আঁধারে এভাবে শ্রমিক দিয়ে পাথর তুলে থাকে। যার কারণে, অপরাধ ঢাকতে লাশ সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতের আধারে সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা সংলগ্ন মতিয়াটিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ৫ শ্রমিকের মৃত্যু হয়েছিল।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed